মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয়।

বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট রফিক হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না। মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদ বলা হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না।

জামায়াতের আমির বলেন, ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায়বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে কোনো অবিচার করে নয়। কারো ওপর জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না।

তিনি বলেন, এজন্য আমি বলব- অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন, এখন আমরা কী করবো সেটা ভাবি। শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কী হবে? তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে তাদের কী করবে না করবে। এখন কথা হলো জাতির জন্য আমরা কী করব?

তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নয় একটি পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে, এমন একটি বাংলাদেশ চাই, ধর্ম-বর্ণ, দলমত কোনো কিছুতেই ডিসপ্যারিটি থাকবে না, তা উচিত নয়। একজন নাগরিক জন্ম নেওয়ার পর সে কোন ধর্মের কোন বর্ণের তা বিবেচ্য বিষয় নয়, তবে ভাবতে হতে সে বাংলাদেশি নাগরিক, এটাই তার বড় পরিচয়।

আমি বারবার একটি কথা বলে আসছি- যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দির পাহারা দেওয়া লাগবে কেন? নিশ্চয়ই এমন একটি কাজ আমরা করেছি, যার কারণে মন্দির পাহারা দেওয়া লাগে। সেই কারণটি দূর করতে হবে; যাতে কারো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়া না লাগে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102