মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

রুকাইয়া জাহান চমক। ছোট পর্দার এই অভিনেত্রী মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বেশ সরব ছিলেন তিনি।ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, তারপর অন্তর্বর্তী সরকার গঠন- সব বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চমক।

বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন এই অভিনেত্রী।সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

তবে সম্প্রতি সময়ে কিছু বিষয়ে হতাশা প্রকাশ করলেন চমক। কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।’

মঙ্গলবার নিজের ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘অতঃপর মা বুঝাইয়া কহিলো- বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই।

অভিনেত্রী কিছুটা আক্ষেপ প্রকাশ করে স্ট্যাটাসে লেখেন, ‘দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!’

চমকের সেই পোস্টে ভক্তরা মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান।কেউ লেখেন, অন্তবর্তী সরকারের নানা উদ্যেগে হতাশ হয়েছেন অভিনেত্রী।কেই লেখেন, আন্দোলনের উদ্দেশ্য এখনো সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি চমক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102