বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

কানাডায় বন্ধ হচ্ছে টিকটকের কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কানাডায় বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যালয়। দেশটির সরকার কার্যালয় বন্ধের এ নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কার্যালয় বন্ধের নির্দেশ দিলেও এখনই দেশটিতে টিকটক অ্যাপ বন্ধ হচ্ছে না।

কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।

ইতোমধ্যে ভারত, আফগানিস্তান, ইরানের মতো বেশ কিছু দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিলও পাস করেছে। তরুণ প্রজন্মের মধ্যে টিকটকের জনপ্রিয়তা থাকলেও অভিভাবকরা মনে করেন, এটি ক্ষতিকর। এছাড়া সামাজিকভাবেও এর ক্ষতি দিন দিন প্রমাণিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102