সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বৃষ্টির দিনগুলোতে কাঠের আসবাবের যত্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: অন্যান্য সময়ের চেয়ে এই মৌসুমে নিজের ও ঘরের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয়। বিশেষ করে বর্ষায় ঘরের কাঠের ফার্নিচারের প্রতি একটু বেশি খেয়াল রাখা জরুরি। নইলে এগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।

কাঠের আসবাবের যত্নে আমাদের করণীয়-

১. কাঠের দরজা কমবেশি সব বাড়িতেই থাকে। দরজা পুরানো হলে খেয়াল করবেন বর্ষাকালে দরজা খুলতে-বন্ধ করতে অসুবিধা হয়। এর কারণ হলো বর্ষায় কাঠের দরজার ভেতর আর্দ্রতা জমে তা ফুলে যায়। এতে দরজা ভেতর থেকে নষ্ট হতে থাকে। এই সমস্যা থেকে বাঁচার উপায় বর্ষাকালের শুরুতেই কাঠের দরজাগুলো বার্নিশ করে নেওয়া।

২. কাঠের আসবাবপত্রেও একই সমস্যা দেখা দেয়। আবার ছত্রাক সংক্রমণও হতে দেখা যায় বিভিন্ন কোণায় এবং দেয়ালের দিকে থাকা অংশে। এই অংশগুলো সহজে চোখে পড়ে না। আবার সেখানে আলো-বাতাসও কম পৌঁছায়। এজন্য বর্ষার শুরুতে ঘরের সব কাঠের আসবাবপত্রে এক পরত ‘ল্যাকার’ মাখিয়ে নিতে হবে মিস্ত্রি ডেকে এনে। সঙ্গে বার্নিশ, পলিশও করিয়ে নিতে পারেন। একবার করালে কয়েক বছর নিশ্চিন্ত থাকতে পারবেন।

৩. কাঠের মেঝে আছে এমন বাড়ি আমাদের দেশে সংখ্যার অনেক কম হলেও আছে। আর্দ্রতা জমে এবং ছত্রাক সংক্রমণের কারণে এই কাঠগুলো নিচ থেকে পচে যায়। ফলে তা ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বর্ষায় আগেই মোমভিত্তিক ‘সিল্যান্ড’ প্রয়োগ করতে পারেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102