রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ম্যানচেষ্টারে

ছাত্রলীগকে নিষিদ্ধ, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারর প্রতিবাদে সভা অনুষ্ঠিত

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

ছাত্রলীগকে নিষিদ্ধ, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারর প্রতিবাদে  সোমবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদৌগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল সভাপতিত্বে ও বৃন্দাবন কলেজ ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক সামছু মিয়া, জগন্নাথ পুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক ওয়েছ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক নেতা রুহুল আমীন চৌধুরী মামুন।

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি গাওছুল ইমাম চৌধুরী সুজন, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শেখ জাফর আহমদ।

ম্যানচেষটার স্থানিয় একটি হলে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ম্যানচেষটার, ওল্ডহাম , হাইড, চেষ্টার, বাডফোড, স্টক এন্ড টেন্ড সহ বিভিন্ন শহর থেকে সাবেক ছাত্রলীগ,আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ নেতা কর্মীরা।

সভায় বক্তারা বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষার অধিকার, ১৯৬৬ সালে বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন এবং ৯০ শৈরাচার এবং ৯৬ সালে ভোটার ধিকার সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে।

স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার বীর যোদ্ধা তাদের বুকের তাজা রক্ত দিয়েছেন। যুদ্ধ পরবর্তী স্বাধীন দেশ গড়তে সবসময় ছাত্রলীগ ছিল সামনের সাড়িতে। সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার অবৈধ সিদ্ধান্ত দেশবাসী কখনো মেনে নিবে না।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখন সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা নানান ষড়যন্ত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দেশ ত্যাগে বাধ্য করে।

দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে গণ গ্রেপ্তার করারও তীব্র প্রতিবাদ করেন বক্তারা। অবৈধ দখলদার ইউনুস গং দের বিরুদ্ধে দেশ বিদেশে সকল দেশ প্রেমিক ভাইদের অবস্থান নেয়ার আহবান জানান উপস্থিত বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102