শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ভারতে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। বিমানটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলো বলে জানা গেছে।

শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ঢাকায় আসার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নাগপুরে অবতরণ করে।

বিমান সূত্রে জানা গেছে, বিমানটি ওমান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিলো। কিন্তু ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন। প্রয়োজনীয় কাজ সেরে আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাথমিকভাবে প্রস্তুতি চলছে। কিংবা নতুন বিমান যাবে কীনা, তা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102