বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

শিক্ষার্থীদের উদ্যোগে

শ্রীমঙ্গলে ‘বিনা লাভের দোকান চালু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতা সাধারণের স্বস্তি ফেরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে শুরু হয়েছে ‘বিনা লাভের বাজার’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার উদ্যোগে আবু হানিফা ও কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে সোমবার (৪ অক্টোবর) শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে বিনা লাভের বাজার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়কদের প্রতিনিধি আব্দুস সালাম তালুকদার, শ্রীমঙ্গল সমন্বয়কদের প্রতিনিধি হায়দার আলী, মো: ছাঈদ আহমেদ ছাদী, কামরুল ইসলাম, নাঈম আহমদ, আহসানুর রহমান রনি, রানা আহমেদ, মো: রাকিব, তাওহিদুর রহমান, উম্মে রাফিসা মাইমুনা, মীম আক্তার, সাদিয়া আক্তার, কমলগঞ্জ সমন্বয়কদের প্রতিনিধি জালাল আহমদ, শাহিন মিয়া, নাজমিন বেগমসহ সাধারণ শিক্ষার্থীরা।

দুপুরে সরজমিন ‘বিনা লাভের বাজারে গিয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরণের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন।

সবজি কিনতে আসা শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা চা শ্রমিক দীপ বোনার্জি বলেন, বাজারের চেয়ে এখানে সবজির দাম অর্ধেক কম থাকায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন তিনি।

শহরের বাসিন্দা গৃহিণী সেলিনা বেগম বলেন, বাজারে সবজির দাম দ্বিগুণ। তাই এখান থেকে কম দামে কয়েক প্রকারের সবজি কিনতে পেরে ভালো লাগছে। বিনা লাভের বাজারে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে।

বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম আবু হানিফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে শুরু হওয়া বাজারটি আমি এবং কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে আজ শুরু হয়েছে। বাজারে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

বাজারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে বলে আয়োজকরা জানান শ্রীমঙ্গলের সমন্বয়করা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102