মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শেখ হাসিনা, কাদের, ইনু, মেননের প্রতীকী ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কার্যক্রম পালিত হয়।

সরেজমিন দেখা যায়, টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে পরপর পাঁচটি কুশপুত্তলিকায় পাঁচজনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ যে কোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি-মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে।

তিনি আরো বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনি- সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। চব্বিশের গণআন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করতে পারি না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102