বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে শ্রীমঙ্গলস্থ উপ মহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের  উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) সুধাংশু শেখর দাস, মাহবুবুর রহমান, তপন রায়, মো. মতিউর রহমান, মো. জুয়েল মিয়া, মো. আরাফাত আলীসহ অত্র কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের দপ্তর, ফুল বাগানসহ বিভিন্ন স্থাপনা উপস্থিত সকলকে নিয়ে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102