ছাতকের নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে শুক্রবার (১লা নভেম্বর) বিএনপির কর্মী সভা সফলের লক্ষে ইউনিয়নের চানপুর গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গ্রামের বিশিষ্ট মুরব্বি আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম লায়েক শাহ, উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রোমান মিয়া তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।