বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

লায়ন্স ক্লাবের উদৌগে বন্দর মহিলা কলেজে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন
চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা, স্ক্রিনিং, কুইজ প্রতিযোগিতা ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
২৯ অক্টোবর (মঙ্গলবার) বন্দর মহিলা কলেজ মিলনায়তনে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর জয়েন্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের সভাপতি লায়ন মেজবাহ উদ্দিন ও চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ মর্জিনা খানম।
এমএএস সুমান্ত্রা সংস্থার পৃষ্ঠপোষকতায় লিও জেলা রিজিয়ন ডিরেক্টর, লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের প্রাক্তন সভাপতি লিও হোসেন মো: ইমরান নিক্সন ও রিজিওন ডিরেক্টর লিও সৌমেন বড়ুয়া আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট, লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি, লিও ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী, লিও ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি নেতৃবৃন্দ।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102