বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

৬ শতাধিক অভিবাসী যুক্তরাজ্যে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এক শিশুর মৃত্যুর পরদিন অর্থাৎ ১৮ অক্টোবর ছোট নৌকায় যুক্তরাজ্য পৌঁছেছেন ছয়শ জনেরও বেশি অভিবাসী৷

যুক্তরাজ্যের হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন ১০টি নৌকায় ৬৪৭ জন অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন৷ এ নিয়ে, চলতি বছর দেশটিতে চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে৷

ফরাসি কর্তৃপক্ষ ১৭ অক্টোবর সন্ধ্যায় ফ্রান্সের পা-দ্যো-কালে অঞ্চলের ভিসঁ উপকূলে একটি শিশুর মৃত্যুর কথা জানানোর পরদিনই ছয় শতাধিক অভিবাসী ব্রিটেনে পৌঁছান৷

ওই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ফ্রান্স থেকে ছোটো নৌকায় ব্রিটেনে পাড়ি জমাতে গিয়ে মারা গেছেন ৫২ জন৷ শরণার্থী অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো বলছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে৷

শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেছেন, গত তিন বছরের তুলনায় এ বছর ইংলিশ চ্যানেল মৃত্যুর সংখ্যা বেড়েছে৷

তিনি বলেন, মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডি দেখিয়ে দিচ্ছে যে, আমাদের পদ্ধতি পুনর্বিবেচনা করা দরকার৷ কারণ এই অবস্থা চলতে থাকলে প্রাণহানি আরো বাড়তে থাকবে৷

এদিকে, চ্যানেলে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা থেকে বিরত হচ্ছেন না৷

চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত ২৮ হাজার ২০৪ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৮ শতাংশ বেড়েছে, তবে ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম৷

লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতা নেয়ার পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ১৪ হাজার ৬৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সমান এবং ২০২২ সালের তুলনায় ১০ হাজার কম ৷ সূত্র: ইনফোমাইগ্র্যান্টস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102