শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের পুলিশ সুপার

চব্বিশের জুলাই-আগষ্ট বৈষম্যের আন্দোলনে অনেক রক্ত ঝরেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

২০২৪ এর গণ অভ্যুত্থ্যান ধরে রাখার বিষয়ে পুলিশ সুপারের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৭ অক্টোবর মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

পুলিশ সুপার তার বক্তব্যে জুলাই-আগস্ট গণহত্যার বিষয়ে উল্লেখ করে বলেন, ৫ আগস্টের আগে পাহার সমান বৈষম্য ছিল, এই বৈষম্য আমাদের ছাত্রসমাজ ভেঙ্গে দিয়েছিল। চব্বিশের জুলাই-আগষ্ট বৈষম্যের আন্দোলন ছিল। ওই আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। ছাত্রদের সাথে আন্দোলনে তাদের মা-বাবা ও প্রতিবেশী গিয়েছিল। সকলের সম্মিলিত প্রয়াশে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা অনেকেই কথা বলতে পারছি।

আমি যদি বলি বৈষম্য কোথায় হয়েছে, কেউ কিন্তু ৫ আগস্টের আগে কথা বলতে পারেনি। অনেকেই বৈষম্যের কথা বলতে গিয়ে মামলার আসামী হয়েছেন। কেউবা হারিয়েছেন ভাইকে, হারিয়েছে মা, বাবা, স্ত্রী, সন্তাকে। আন্দেলন চলাকালে হাসপাতালের মেঝে রক্ত পায়ের ঘণ্টা পর্যন্ত ছিল। সেই বেদনা কেউ ভুলার কথা নয়। ছাত্রদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। আজও যদি সেই বৈষম্য থেকে যায় তাহলে আমাদের এই স্বাধীনতার অর্জন রক্ষা করা সম্ভব হবে না। তাই আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিতে, বৈষম্য দূর করে এগিয়ে যেতে হবে।

রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রির্পোটার এসএম উমেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক ও বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দীপ্ত টিভির প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি ও সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, রূপালী বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক ও মৌমাছি কন্ঠের নিবার্হী সম্পাদক মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরাইশী, কালেরকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক মুক্তাদির হোসেন।  এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সভাপতি মোসাব্বির আল মাসুদ, জেলা বিএনপির সদস্য ডা: পরিতোষ দাস গুপ্ত, পৌর বিএনপির প্রচার সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ডিএসবি’র ডিআইও মোঃ আজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকগণ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102