

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বিএনপিরমাইকিং করাকে কেন্দ্র করে রেদো সাহা এবং আলম শাহাগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন এবং দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘঠনায় শুক্রবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর থানায় ১০জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে এদিন রাতে মামলার আসামী মো. নুর আলম সাহার ছেলে মো. সোহেল এবং তমিজউদ উদ্দিনের ছেলে বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
জানাযায় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে৯টায় গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে রেদো সাহা ও আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাঘটে।এতে রেদো সাহা গ্রুপের লেলিনের ছেলে উৎপল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন । এছাড়া অন্যান্য আহতরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গড়েয়া ইউপির গড়েয়া বাজারে তারেক রহমান নামেএকটি ক্লাব আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে একটি মাইকিং বের করা হয় যার নেতৃত্ব দেন আখতারুল। তিনি গড়েয়া ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম গ্রুপের সদস্য। আখতারুল নিজেকে ক্লাবের সভাপতি দাবি করেন।পরবর্তীতে গড়েয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রেদো সাহাবিষয়টি জানতে পেরে তার লোকজন পাঠিয়ে সেইমাইকিংয়ের মেমোরি কার্ড নিয়ে যান। কিছুক্ষণ পর পুনরায় আক্তারুলের লোকজন মাইকিং বেরকরে। পরে রেদো সাহার লোকজন আবার এলেতাদের মধ্যে প্রথমে হাতাহাতি এবং এক পর্যায়ে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় আখতারুল গ্রুপের শ্রাবণ, রেদো সাহাগ্রুপের উৎপলের বুকে খুর মারেন। এতে উৎপল গুরুতর আহত হলে তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনা হয় পরবর্তীতে সেখান থেকেতাকে রংপুর নিয়ে যাওয়া হয়। বর্তমানে উৎপলরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এছাড়াও সংঘর্ষে আহত হন রেদো শাহাগ্রুপের, হাসান, নুর মোহাম্মদ, বাপ্পি ও মিলটন এবংআলম শাহ গ্রুপের রাশেদ অন্তর।
এ ঘটনায় উৎপলের মা করুনা রানী বাদী হয়ে শুক্রবার সদর থানায় ১০ জনের নামে ও অজ্ঞাত৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন।পরে এদিন রাতে সোহেল ও বুলবুলকে আটক করে পুলিশ।
গড়েয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলম সাহা মুঠো ফোনে বলেন, এমন ঘটনা ঘটেছে তবে এবিষয়ে আপনার সঙ্গে এখনই আমি কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল (শনিবার) আপনার সঙ্গে সাক্ষাত করে বলবো।
এ বিষয়ে জানতে গড়েয়া ইউনিয়নের বিএনপি সভাপতি রেদো সাহা বলেন আমি এখন ব্যস্ত আছি। এবিষয়ে আমি কিছু বলতে পারব না।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, গতকাল রাত্রে গড়েয়া ইউপি বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উৎপলের মা বাদী হয়ে শুক্রবার সদর থানায় একটিমামলা করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এদিনরাতে দুইজনকে আটক করি।