মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

এম নাসের রহমান

মানুষ ফ্যাসিবাদী আ,লীগের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ঘর ছাড়া এমনকি দেশ ছাড়া করেছিল। দেশের বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছিল। যাদের আজও কোন হদিস পাওয়া যায়নি। এই প্রতিকুল অবস্থার মধ্যে বৃহৎ আকারে না হলেও ভিন্ন কৌশলে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কিন্তু প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করা সম্ভব হযনি। এখন ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। রাজনৈতিক যেকোন কর্মসূচি পালনে এখন আর কোন বাধা নেই, বিধায় দলের তৃণমূল পর্য়ায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই এ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

২৬ অক্টোবর শনিবার বিকাল ৪টার রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাজনগর উপজেলা বিএনপি’র আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এ কথা বলেন।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিত, সহ সভাপতি আশিক মোশারফ, সহ সভাপতি জামি আহমদ, সহ সভাপতি হেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ-উর রহমান, সদস্য ডা: পরিতোষ দাস গুপ্ত, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, সালাম আহমদ জিতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক শফি আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সেলন, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক শ্যামলী সূত্রধর, মহিলা দলের সাধারণ সম্পাদিকা  সুফিয়া সুলতানা কলি ও মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সভাপতি জনি আহমদ প্রমুখ ।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধূরী, দপ্তর সম্পাদক রুপক চন্দ্র দেব।

এছাড়া উপস্থিত ছিলেন মহিলা দল, ছাত্রদল, যুবদল , স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও তাতীদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির দলীয় সূত্র জানায়, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে জর্জড়িত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার মত পরিবেশ পায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102