রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে

জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন
বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান বিষয়ক সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই শ্লোগানে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী ও ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বাহিভুর্ত কিশোরীদের বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৪ সপ্তাহ বা ১ মাসব্যাপী। এর জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন চালু হয়েছে। উল্লেখিত বয়সের যে কোন কিশোরী জন্ম নিবন্ধন নিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলায় মোট ৭০ হাজার ২৫০ জন কিশোরীকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ হাজার ৩০৪, হরিপুর উপজেলায় ৭ হাজার ৫২৮, পীরগঞ্জ উপজেলায় ৮ হাজার ৭২৯, পীরগঞ্জ পৌরসভায় ২ হাজার ৭৬৩, রানীশংকৈল উপজেলায় ১০ হাজার ৪৯২, রানীশংকৈল পৌরসভায় ১ হাজার ৪৬৮, ঠাকুরগাঁও সদরে ২২ হাজার ৮৮৯ জন ও ঠাকুরগাঁও পৌরসভায় ৬ হাজার ৭৭ জন।
২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৪ হাজার ৮৪০ জন কিশোরী রেজিষ্ট্রেশন করেছেন। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে ১ হাজার ৪৯, হরিপুরে ১ হাজার ২০৮, পীরগঞ্জ ২ হাজার ৭৪৯, পীরগঞ্জ পৌরসভা ৩৫৭, রাণীশংকৈল ১ হাজার ৫৯৯, রানীশংকৈল পৌরসভায় ৪৭১, ঠাকুরগাঁও সদরে ৬ হাজার ২৮ জন ও ঠাকুরগাঁও পৌরসভার ১ হাজার ৩৩৪ জন। টার্গেট অনুযায়ী শতভাগ রেজিষ্ট্রেশন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা সহ কর্মশালায় ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102