শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে মিললো বিরল প্রজাতির পাখি মাছ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী: গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির পাখি মাছ। বৃহস্পতিবার দুপুরে মৎস্য বন্দর মহিপুরের আড়ৎপট্রিতে মাছগুলো বিক্রির জন্য নেয়া হয়।

এর আগে বুধরার দিবাগত রাতে নুরুন্নবী নামের এক জেলের জালে ৮টি পাখি মাছ ধরা পড়ে। এর মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে। এছাড়া ৪টির ওজন ৫৫ কেজি করে। অপর একটির ওজন ৪০ কেজি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছগুলো পিন্টু ভদ্র নামে এক মৎস্য ব্যবসায়ী কিনে নেন। মাছগুলো মোট ২৮ হাজার টাকা দাম ধরা হয়েছে বলে জানা গেছে।

নুরুন্নবী মাঝি বলেন, বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় এ মাছগুলো ধরা পাড়ে। প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছগুলো এক আড়ৎদারের কাছে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির সাইন্টিফিক নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায় বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102