বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

ঢাকা বোর্ডের ফটক ভেঙে বিক্ষোভ, হামলায় আহত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বৈষম্যমূলক হয়েছে বলে দাবি করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা করেন তারা। এসময় সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পরে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের কয়েকজন গুরুতর আহতও হন।

রবিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে মারধরে শিক্ষার্থীদের কয়েকজন গুরুতর আহত হন। এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

জানা যায়, শিক্ষার্থীরা ২০২৪ সালে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। দুপুর ১২টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষা বোর্ডের সামনে যান। সেখানে তারা ভেতরে প্রবেশ করতে চাইলে মূল ফটকে তালা দেন কর্মচারীরা। ফটকের সামনে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে এবং দ্রুত বিষয়টি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানান।

পরে কেউ কোনো সাড়া না দিলে শিক্ষার্থীরা তালা ভেঙে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথাবার্তা একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়।

নিউজ/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102