মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নবীগঞ্জে ইয়াবাসহ যুবকক গ্রেপ্তার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৮৫ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৮১ পিছ ইয়াবাসহ মাহিদুল ইসলাম মাহিদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহিদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মোঃ নজির মিয়ার পুত্র বলে পুলিশ জানিয়েছে। সুত্রে জানা গেছে-গত রবিবার রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ একদল পুলিশ নিয়ে পৌরএলাকার শিবপাশা এলাকার নোয়াপাড়াগামী রাস্তার মুখ থেকে মাহিদকে ৮১ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

সোমবার দুপুরে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই অমিতাভ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102