বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দেবে বৃষ্টি?

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য ভারতের। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে এই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির কারণে স্টেডিয়াম কভারে ঢাকা ছিল। শনিবারও হায়দরাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে বেলা যত বাড়তে থাকবে, বৃষ্টির হওয়ার সম্ভাবনা ততই কমতে থাকবে। আর ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা একেবারে কমে আসবে।

ম্যাচ চলাকালীন বৃষ্টি না হলেও ম্যাচের আগে হওয়া বৃষ্টি দুই দলের খেলায় প্রভাব ফেলতে পারে। বৃষ্টি বাগড়া না দিলে বড় রানের ম্যাচের দেখা মিলতে পারে।

চলতি বছরের আইপিএলে হায়দরাবাদের এই স্টেডিয়ামে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সানরাইজার্স হায়দরাবাদের হোম ভেন্যুও এটি। এই মাঠেই মুম্বাইয়ের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ গড়েছিল হায়দরাবাদ। এ ছাড়া ৬ ম্যাচের চারটিতেই ২০০ এর বেশি রান হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102