শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

পার্বত্য উপদেষ্টা

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার দুপুরে চট্টগ্রাম সদরের কাতালগঞ্জ এলাকায় কিশলয় কনভেনশন হলে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু আয়োজিত নব কমিটির অভিষেক ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভান্তেরা বিনয় অনুসারে চলেন। জ্ঞানেশ্রি ভান্তে, বড়ুয়া ভান্তে, মারমা ভান্তে সকলেই আমাদেরকে আলোকিত করেছেন।

উপদেষ্টা আরও বলেন, মানুষের মাঝে সহিংসতা ও মারামারি কখনো কাম্য হতে পারে না। গুজব ও উস্কানিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সম্প্রতি সহিংসতা হয়ে গেল, যা খুবই দুঃখজনক।

বৌদ্ধ মহাসম্মেলনে বৌদ্ধ ভিক্ষুরা উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে ৮টি দাবি তুলে ধরে। এর মধ্যে প্রবারণা পূর্ণিমায় ১ দিন সরকারি ছুটি, বৌদ্ধ সরকারি চাকরিজীবীদের তীর্থ ভ্রমণ ছুটি, প্রত্যেক বিহারে বিদ্যুৎ বিল মওকুফ, ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের জন্য চট্টগ্রামে সরকারি জমি বরাদ্দ দান ইত্যাদি উল্লেখযোগ্য ছিল। উপদেষ্টা দাবির বিষয়গুলো সরকারের নজরে আনা হবে বলে জানান।

অভিষেক ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন সভার সভাপতি অগগমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথের-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, মহাসম্মেলনে নবনির্বাচিত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সঘ-নায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, বিভিন্ন এলাকার ভান্তে ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102