বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

শিরিন শিলার বিয়ে

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিনি শিলা। তার হবু বরের নাম সাজিদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

একাধিক সূত্র থেকে জানা যায়, শিরিন শিলার হবু বরের নাম সাজিদ। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।

চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরিন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরিন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সবকিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন— মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

প্রসঙ্গত, সিনেমার পাশাপাশি শিরিন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন সিনেমায় নাম লেখান তিনি। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরিন শিলাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102