বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মডেল থানার ৫০ গজের ভেতর

ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি ॥ আতংকে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার শহরের আশা এনজিওতে ডাকাতি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এখন পর্যন্ত যেনো চুরি থামছেই না। পুলিশ টহল জোরদার করলেও চোরের দল প্রতিদিনই শহরের কোনো না কোনো দোকানে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। এরপরও পুলিশ চুরি ও ডাকাতি আটকাতে পারছে না। এ যেনো চোর পুলিশ খেলা চলছে।

সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কোনো এক সময় শহরের পৌরসভা এলাকার শ্রীমঙ্গল সড়কের জিসান ভ্যারাইটিজ ষ্টোর ও বিছমিল্লাহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে দুঃসাহসিক চুরি হয়। চোরের দল নগদ টাকাসহ দামি সিগারেটসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। তবে সিসি ক্যামেরা না থাকায় চুরের দল নিরাপদে চলে যায়।

খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জসহ একদল পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ব্যবসায়িরা এ ভাবে একের পর চুরি হতে থাকলে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে নামার হুশিয়ারী দেন।
প্রসঙ্গত, এর আগে শহরের কাজিরগাও এলাকায় অবস্থিত আশা এনজিওতে ডাকাতি ও থানার সামনে সুবাসের লন্ডিতেও রহস্যজনক চুরি হয়।

এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল, দোকান ও বাসা-বাড়িতে চুরি হয়। কিন্তু চোর সনাক্ত হলেও প্রশাসন নীরব ভ’মিকা পালন করছে বলে জানান ভুক্তভোগীরা।

সচেতন মহলের দাবি একের পর এক চুরি হলে শহরে আইন শৃংখলার অবনতির শংকা রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, প্রতিরাতেই টহল জোরদার রয়েছে। পুলিশ কাজ করছে। অচিরেই চোরদের আইনের আওতায় আনা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102