শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নবীগঞ্জে

দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে উপজেলা  হল রুমে চলতি বছরের দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের বক্তব্যে বলেন, প্রত্যেকটা মন্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী দুইটি টিম সার্বক্ষণিক কাজ করবে। বিদ্যুতের পাশাপাশি জেনেরেটার রাখার জন্য অনুরোধ করেন তিনি। আপনারা আমাদের সাথে যোগাযোগের করার জন্য প্রতিটি মন্ডপে জরুরি যোগাযোগের মোবাইল নাম্বার লিফটেড করে প্রেরন করা হবে।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, বাংলাদেশ আর্মি সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন তামিম, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গ লাল রায়, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,এম.এ আহমদ আজাদ, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, বিকাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাস সামন্ত নন্টি, খাদ্য অফিসার সেলিম হায়দার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন, নবীগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোলাইমান, নবীগঞ্জ উপজেলা ইমাম সমিতি সভাপতি আব্দূর নূর, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা  মাহবুবুর রহমান, ইনাতগঞ্জ ইউনিয়ন  পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ চন্দ্র সূত্রধর, কুর্শি  ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  সাংবাদিক অঞ্জন রায়, করগাঁও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাশ,  ৮নং সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবিনয় রায়, বাউশা ইউনিয়নের সহ সভাপতি প্রনব দেব, ১০নং দেবপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি রবীন্দ্র পাল, ১১নং গজনাইপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক লিটন দেব, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ সভাপতি দীপ্তেন্দু নায়ারণ রায়, সাধারন সসম্পাদক সত্যজিৎ চক্রবর্তী, নবীগঞ্জ ফায়ারষ্টেশনের  অফিসার মোঃ হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার স্বাস্থ্য নবীগঞ্জ ডা: নির্মল কান্তি ঘোষ, উপজেলা পজিব কর্মকর্তা শাকিল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102