শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিশ্ব শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিবাদ্যকে নিয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সোলেমান আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন প্রমুখ।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাপ্তি সারোয়ারের সঞ্চালনায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪২ জন বিজয়ী  প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সরকারি শিশু পরিবারে (বালিকা) মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন, সদর উপজেলা সমাজসেবা অফিসার ও সরকারি শিশু পরিবারের  (বালিকা) তত্ত্বাবধায়ক মোঃ সারোয়ার মোর্শেদ সহ নৃত্য শিক্ষিকা অভিভাবকগণ  উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102