বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৬ অক্টোবর রোববার সকাল ১১.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান,  জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির-সেক্রেটারি, বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

আজকের এই মতবিনিময় সভায় প্রতিমা বিসর্জন, কুলাউড়ার কাদিপুর ও রাজনগরের পাচগাঁও মন্দিরসহ গুরুত্বপূর্ণ মন্দিরের নিরাপত্তা, মৌলভীবাজার শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, সমন্বিত নিরাপত্তা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102