বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মিলন সিংহ

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ মণিপুরী সম্প্রদায়ের ঐতিবাহী সংগঠন মণিপুরী  যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাচনে সহ সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ছাতকের মিলন কুমার সিংহ। তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থীকে ২৫ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হন।
শুক্রবার (৪ অক্টোবর)  মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জস্থ মণিপুরী  যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের মণিপুরী ভবন কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সমিতির ১৫০ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ১৩৯ জন ভোটার। সহ সভাপতি পদে বিজয়ী মিলন কুমার সিংহ পেয়েছেন ৮২ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্ধি বীরেন্দ্র কুমার সিংহ পান ৫৭ ভোট। বীরেন্দ্র কুমার সিংহ কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের পুত্র।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কৃষ্ণ কুমার সিংহ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন চন্দ্র শেখর সিংহ ও নিখিল কুমার সিংহ।
উৎসবমুখর পরিবেশে মণিপুরী  যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাচনে ভোটারদের স্বঃস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষনীয়। সহ সভাপতি পদে বিজয়ী মিলন কুমার সিংহ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামের বাসিন্দা ফুলবাবু সিংহের পুত্র এবং বৃহত্তর পারুয়া পরগণার ছাতক উপজেলার ধনিটিলা শাখার যুব সমাজের নেতা মিলন কুমার সিংহ বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সংস্থার বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের মনিপুরী সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে মুক্তি পাওয়া দুটি চলচিত্রে সফল অভিনেতা হিসেবেও ভারত-বাংলায় মনিপুরী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক খ্যাতি রয়েছে।
নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে মিলন সিংহ, মণিপুরী যুব কল্যাণ সমিতির সকল সদস্য ও কাউন্সিলর, আজীবন সদস্য সহ সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বিজয় তার নয়, সমিতির সকলের। জয়-পরাজয় মাথায় না রেখে তিনি প্রত্যেক শাখা কমিটি এবং সমিতির সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়েই কেন্দ্রীয় কমিটিতে কাজ করার প্রত্যাশায় তিনি সকলের আশির্বাদ প্রার্থনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102