বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

রাণীশংকৈলের রাজবাড়ীগুলি দ্রুত সংস্কার করা হবে: সাবিনা আলম

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয় জেলার রাণীশংকৈল উপজেলায় রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে।

শনিবার (৫ অক্টোবর) রাজা  টংনাথের রাজবাড়ী, জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেছেন (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। হরিপুর উপজেলার রাজবাড়ী ও রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী ও জগদল রাজবাড়ী পরির্দশন করেন। সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে ও  প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,রংপুর তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, দিনাজপুর  কান্তস্বর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন, মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী, বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম, ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসব রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েথাকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আনার ফলে সংস্কারের কাজ শুরু করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102