রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও সারা দেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২ (১) ও ১৭ ধারা অনুযায়ী আগামী দুই মাসের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা আইন ও অপরাধ সম্পর্কে ক্ষমতা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের-আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর কাছে জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হয়। ফিরতি বার্তায় পরিচালক বলেন, এ ব্যাপারে আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102