বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনুছিয়া মহিলা মাদরাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ

হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচারের প্রতিবাদে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড.রেজা কিবরিয়া বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের প্রধান সড়কে সাধারণ জনতা এই মিছিল করে। শায়েস্তানগর থেকে মিছিলটি শুরু করে কোর্ট মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মামুনুর রশিদ মামুন, শাহ মোহাম্মদ মুসলিম, এনামুল হক খান, কামাল খান, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, জোনায়েদ আহমেদ, আক্কাস আলী, হারিছ মিয়া, গোলাপ খান, আনোয়ার আলী, আনিসুজ্জামান চৌধুরী জেবু, ইকবাল মিয়া, শাহজাহান মিয়া, শাহিদ মিয়া, বাদল মিয়া, ওলিদ মিয়া, মেরাজ আহমেদ, জাকির মিয়া, আব্দুল হাই, শামীম মিয়া, সুজন মিয়া, রুহুল আমিন, আকবর আলী, সুরত আলী, রহমত আলী, রিফাত চৌধুরী, নাসির উদ্দিন, আলামিন তালুকদার, জয়নাল আবেদীন, মাহবুবুল আলম, শাহ শাহান, আবুল কালাম, আব্দুস সালাম, সেলিম মিয়া, হাজী জামাল, আব্দুল মতিন সরদার, ফারুক মিয়া, মোহাম্মদ আলী, আলখাছ মিয়া, আমজাদ হোসেন, গাজী রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১/১১ এর সময় বিনা অপরাধে তৎকালিন এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেফতার হয়েছিলেন জি কে গউছ। পরবর্তীতে তৎকালীন সরকারের আমলে দেয়া সবগুলো মিথ্যা মামলা থেকে তিনি খালাশ পেয়েছেন। সেই ১/১১ এর প্রেতাত্মাদের যড়যন্ত্রে আবারও ড.রেজা কিবরিয়া হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102