বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ইতালির জাতীয় সংসদে ‘বিমাস’

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

ইতালিয়ান পার্লামেন্টের মিলনায়তনে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের (বিমাস) সভাপতি ড. মোহাম্মদ মুক্তার হোসেন। আলোচনায় উপস্থিত ছিলেন দেশটির অর্থ প্রতিমন্ত্রী অধ্যাপক মাউরিঝিও লিও।

বুধবার (২৫ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ এ আলোচনা সভায় বিমাসের সাংগঠনিক কর্মকাণ্ড, সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন মুক্তার হোসেন।

বহির্বিশ্বের সঙ্গে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক এবং সামাজিক, বাণিজ্যিক কর্মকাণ্ডের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে সভায়।

আলোচকরা বলেন, ইতালির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন জাতি-বর্ণের মানুষের অবদান রয়েছে। সবার ভূমিকা যত বাড়বে, ততই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102