রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মিজানুর রহমান চৌধুরী

হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে বিএনপির নেতা-কর্মী

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা:
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক, তারুন্যের অহংকার তারেক রহমানের দীর্ঘ পরিকল্পনা এবং ছাত্র-জনতার আন্দোলনে দেশের মানুষ ফ্যাসিবাদী শেখ হাসিনার কবল থেকে মুক্ত হয়েছে।

দেশের গণতন্ত্র পূনরুদ্ধারে দীর্ঘ ১৬ বছর রাজপথে সংগ্রাম করেছে জাতীয়তাবাদী শক্তি। অবৈধ আওয়ামী সরকারের শাসনামলে প্রায় দেড় যুগ ধরে এদেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গুম-হত্যা, নির্যাতন-নিপীড়ন ও হামলা-মামলায় শিকার হয়েছে বিএনপির লক্ষ-লক্ষ নেতা-কর্মী। সারা দেশের ন্যায় সরকারী সন্ত্রাস মোকাবেলা করে ছাতক-দোয়ারার ঐক্যবদ্ধ বিএনপিও রাজপথ ছাড়েনি।

তিনি বলেন, একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় এখন প্রহর গুনছে এ দেশের নির্যাতিত মানুষ। জনতার ভোটে নির্বাচিত জনতার সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি।

জাউয়া রয়েল কনভেনশন হলে জাউয়া, ভাতগাঁও, সিংচাপইড়, দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর ও সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।

ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, কয়েছ মিয়া, আতিকুর রহমান, উপজেলা বিএনপি নেতা এস,এম ছমরু মিয়া, লিয়াছ উদ্দীন, শামসুদ্দীন, গোলাম রাব্বানী, জহিরুল ইসলাম, লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবিদুর রহমান আবিদ, বিএনপি নেতা হোশিয়ার আলী, আনোয়ার খান, সোনামিয়া, এস এম ফিরুজ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ সৈয়দ মনসুর আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল আহাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আয়েছ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, কামাল হোসেন, আবু শামীম, যুবদল নেতা আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, সদস্য জসিম উদ্দিন, কামাল উদ্দীন মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান, কয়েছ আহমেদ, খালেদ মাসুদ সুজন, ওলিউর রহমান আলেক, কাওছার আহমদ, সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, আলা উদ্দীন, শাহ কামাল, ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম, মাসুম আহমদ, সোহেল আহমদ হিরা মিয়া, জাহাঙ্গীর আলম, ছাতক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুস ছামাদ, জুনেদ আহমদ, মিনার আহমদ আবির, হাসনাত আহমদ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102