বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিশ্ব পর্যটন দিবসে বিমানের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সিলেট অফিসের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-৬০১)-এর ৭৪ জন যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের জেলা ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তারা যাত্রীদেরকে স্বাগত জানিয়ে পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বিমানের জেলা ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবার সিলেট এবং কক্সবাজার এয়ারপোর্টে বিমানের যাত্রীদের বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। পর্যটন শিল্পের বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এই অঞ্চলের পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। তিনি আরও জানান, পর্যটন দিবস উপলক্ষে বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। যা দেশি-বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করবে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটের মিঠা পানির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের জন্য পর্যটকদের আহবান জানান।
অনুষ্ঠানে বিমান কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102