রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ছেলের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

আট বছর পূর্ণ হলো ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান আব্রাম খান জয়। জয় পা দিলো ৯ বছরে।

বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস, যা আদর, ভালোবাসা এবং আশীর্বাদে পূর্ণ। ছেলের প্রতিটি দিন তার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে ‍উল্লেখ করে অপু বিশ্বাস লিখেছেন,  ‘শুভ জন্মদিন, আমার প্রানের ধন আব্রাম খান জয়!

আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে। গত দিন গুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো।’

তিনি বলেন, ‘তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু, এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর। উপর ওয়ালা তোমাকে সুস্থ রাখুক, এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক।’

অভিনেত্রীর ভাষ্য, ‘তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিন গুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে।’

শেষে তিনি লিখেছেন, ‘তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে,তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে, শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর, এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে শাকিব খান লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তুমি আমাকে প্রয়োজনবোধ করবে তখনই পাশে পাবে। তোমাকে ভালোবাসি বাবা।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস এবং শাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গুঞ্জন ছিল। ২০১৭ সালে অপু একটি টেলিভিশন শো-তে এসে ঘোষণা দেন যে, তিনি এবং শাকিব খান ২০০৮ সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে। এই খবর ঢালিউডে আলোড়ন সৃষ্টি করে। পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102