বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সংবাদকর্মীগণের সাথে মতবিনিময় সভা করেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক মো: আসদুজ্জামান শামিম, সদস্য শাহ মো: নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আমি ঠাকুরগাঁওয়ের হয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন,আইনশৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভূমির জটিলতা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের মেধা মননে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া -সাংস্কৃতিকসহ যে সমস্ত সমস্যা সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে সেগুলো সমাধানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। এছাড়াও তিনি এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে বিন্দুমাত্র কৃপনতা থাকবে না বলে সকলের সহযোগিতা কামনা করেন।