বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

কবে বৃষ্টি থামবে, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

ঢাকাসহ সারাদেশের আট বিভাগেই বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে পরের দিন  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নাগাদ কমে আসবে বৃষ্টির তীব্রতা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (৩ দিন) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির কারণ হিসেবে বলা হচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। লঘুচাপটি বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় সাগর উত্তাল হয়ে আছে। এ কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102