শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামিন পেলেন নির্মাতা রিংকু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার নির্মাতা রাফাত মজুমদার রিংকু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

রিংকুর আইনজীবী ছিলেন জ্যোতিময় বড়ুয়া। জানা যায়, রাজনৈতিক পদবী থাকায় সন্দেহভাজন রিংকুকে গ্রেপ্তার করা হয়। আইনি মোকাবিলায় আজ তার জামিন হয়।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রিংকুকে। পরদিন মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।

মামলায় অন্যদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইফ নূরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে আসামি করা হয়েছে।

দেড় শতাধিকের মতো নাটক নির্মাণ করেছেন রিংকু। এরমধ্যে বেশ কয়েকটি নাটক পেয়েছে জনপ্রিয়তা। এ নির্মাতার উল্লেখযোগ্য নির্মাণ ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102