রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাবেক কারা মহাপরিদর্শকের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সরকারি টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রোববার (২২ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে কমিশন।

এ বিষয়ে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘কারা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ ইফতেখার উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রক্ষিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।’

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নিয়োগ, টেন্ডার ও মাদক বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে।’

২০১৯ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে সাবেক এই কারা প্রধানকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের একজন পরিচালক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102