শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

হবিগঞ্জের হত্যা মামলার আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

এম,এ আহমেদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  তারিখ  অনুমানিক ৯টা ১০ মিনিটের সময় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে।
জানাযায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় গত ১ সেপ্টেম্বর ২০২৪ইংরেজী তারিখে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-১/১৩৯, ধারা ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়া পুত্র শিপন মিয়া (৩০)। র‍্যাব
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
ডএ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
হত্যাকারী গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে র‍্যাব সদস্যদের অনেকেই ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102