মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ফের হট লুকে মাহির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৪ এই পর্যন্ত দেখেছেন

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন দেড় মিনিটের নতুন ভিডিও ভাইরাল হয়েছে।

২০২৪ সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদ— সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে। যেখানে লাল-কালো শাড়িতে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি।

ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে এমন রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন।

প্রসঙ্গত, মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102