বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন নারী শিশুসহ  আরও ৯ জন। মারা গেছে গবাদি পশু। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থানে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে,  আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।

আহতরা হলেন আমজানখোর ইউনিয়নের ৭ বছর বয়সী শিশু রুমান, ১৩ বছর বয়সী কিশোর রানা, ১০ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৮ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কালিবাড়ী গ্রামের আব্দুল মালেক জানান, ছয় বন্ধু মিলে বাড়ীর পাশে বসেছিল। হটাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তাদের উপর এসে পড়ে। এ সময় রানা এবং আতাউর রহমান আহত হয়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আতাউর রহমান মারা যায়।

এদিকে সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামে ৫ বন্ধু মিলে পুকুরে গোসল করার সময় বজ্রপাতে আরিফুল ও মুনির ঘটনাস্থলে  মারা যায়। বাকি ৩ জন বন্ধুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানা এবং বালিয়াডাঙ্গী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102