রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

২৪ সেপ্টেম্বর: সারাদিনে যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

শেখ হাসিনা আমার, আ.লীগ ও বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস-বাইডেন বৈঠক, যে আলাপ হলো

বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন হাফেজ মো.সাইফুদ্দিন নামে এক ব্যক্তি।

নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে ওএসডি

নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ওএসডি করে এই তিন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।

সালমান এফ রহমানের বিচার নিয়ে যা জানালেন দরবেশ খেতাব দেয়া ব্যারিস্টার পার্থ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশ করে শুরু থেকেই সোচ্চার ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ আন্দোলন ঘিরে কারাভোগ ও রিমান্ডেও যেতে হয়েছে তাকে। পরে শেখ হাসিনার পতনের পরদিন ৬ আগস্ট জামিন পান তিনি।

গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।

যে ৫ নেতার কারণে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, রিমান্ডে জানালেন সালমান এফ রহমান

আওয়ামী লীগের ৫ নেতার কারণে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।  গ্রেপ্তারের পর রিমান্ডে এ স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

খালেদা জিয়ার মানহানি মামলা খারিজ

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য দেয়ার ঘটনায় নড়াইলে দায়েরকৃত মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ আদেশ দেন।

আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করে বলেছেন, নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।

এমনিতেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে: সোহেল তাজ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না; হত্যা, গুম-খুন-দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102