বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সিলেটে কালারুকা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে গ্রেফতার করেছে র‍্যাব- ৯ এর একটি দল। রোববার দুপুরে র‍্যাব- ৯ এর অভিযানিক দল সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
অদুদ আলম কালারুকা গ্রামের মৃত হাজী আকবর আলীর ছেলে। গ্রেফতারকৃত অদুদ  আলমকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়েছে। সিলেট কতোয়ালী থানায় নাশকতা ও হত্যার চেষ্টার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর দায়েরী একটি মামলায়(নং ০৬/৪০৫) এজাহার নামীয় আসামী ইউপি চেয়ারম্যান অদুদ আলম। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।  সিলেট কোতোয়ালী থানায় দায়ের করা এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102