শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর থেকে১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে ১৮২টি মামলার তথ্য পাওয়া গেছে। এরমধ্যে ১৬২টিই হত্যা মামলা। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ৯টিসহ মোট ২২টি অভিযোগ দায়ের হলো।

মামলাগুলোয় অভিযোগ আনা হয়, শেখ হাসিনার নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছেন। মামলাগুলোয় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নানা পেশার মানুষকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102