বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পায়রা বন্দরের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

পায়রা বন্দরের সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পায়রা বন্দরের উন্নয়ন কাজে ইতোমধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমাদের লক্ষ্য হল এ প্রকল্পের সকল ধরনের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।’

এসময় এম সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, পায়রা বন্দরের সাথে রেল লাইন সংযোগের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, ‘রেল লাইন সংযোগের কাজ শেষ হলেই অতি দ্রুত পায়রা বন্দরের সুফল পাওয়া যাবে।’

তিনি পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম, প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি এবং রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং স্কিমের বিষয়ে আলোচনা করেন।

প্রেস ব্রিফিংয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের আগে, উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন পায়রা বন্দরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102