বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

২২ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর, সেনাবাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এ বৈঠকে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। যদিও তখনো জামায়াত সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ ছিল।

চলতি সেপ্টেম্বরের ১৮ দিনে মেট্রোরেল চলাচলে ২০ কোটি ৬৭ লাখ টাকা আয়ের তথ্য প্রকাশের তিন দিন পর এই তথ্য নিয়ে তোলপাড় হচ্ছে। নির্বিঘ্নে যাতায়াতের জন্য এই রেল পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চালুর প্রথম ছয় মাসে ১৮ কোটি টাকা আয় হয়েছিল। দুটি তথ্য পাশাপাশি এসে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে যে, বর্তমান সরকারের আমলে মেট্রোরেলে আয় হঠাৎ করেই লাফ দিয়েছে।

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে।

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তুগীর গাজীকে ৪টি হত্যা মামলায় আবারো ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এই নিয়ে তার বিরুদ্ধে মোট ৪ বার রিমান্ড মঞ্জুর করল আদালত।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের সঙ্গে তথ্যের ঘাটতি থাকলে তা বাতিল না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনেক মাঠ কর্মকর্তার মধ্যে নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে অসংগতি দেখা যাচ্ছে।

জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেয়ার অভিযোগে শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

ছাত্র-জনাতার গণ-অভূত্থানের মুখে গত ৫ আগস্ট ছোট বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন তিনি।

হাসিনা সরকারের পতনের পর একে এক বেশ কিছু পরিবর্তন হচ্ছে। বের হয়ে আসছে অনেক তথ্য। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে রাজনীতি পরিচালনা করে আসা ইসলামী ছাত্র শিবিরও এবার প্রকাশ্যে রাজনীতির ঘোষণা দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।

গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। ভারতে যাওয়ার পর ৪৫ দিন পেরিয়ে গেলেও তার সেখানে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102