বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সাবেত আলী। শনিবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি, জাময়াাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ অংশগ্রহন গ্রহন করেন।  এছাড়াও আইনজীবি, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কারিগর, নাট্যদল ভূমিজ, সাংবাদিক ও  সূশীল সমাজের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কল্যান কুমার
ঘোষ নিরপত্তা ও মন্দিরের ভূমি জটিলতার কারনে আগামি দূর্গা পুজা নিয়ে সংশয় প্রকাশ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি নেতারা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের মন খুলে পুজা করার আহ্বান জানায়। প্রায় তিন ঘন্টাব্যাপি সভায় রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা আলাদা আলাদা করে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নতুন পঞ্চগড় গড়তে তুলতে বিভিন্ন মতামত তুলে ধরেন।
জেলা প্রশাসক ক্রমান্বয়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এজন্য তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দের সহযোগীতাও কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102