বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ড. ইউনূসের বৈঠকের সম্ভাব্যতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও আলোচনা হতে পারে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেদারল্যান্ডস এবং নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মিশন ও সচিবালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

ড. ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ডিনার পার্টিতে অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’-এ। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন অতিথিদের স্বাগত জানাবেন এবং অনুষ্ঠানে একটি ফটোসেশনও থাকবে।

এদিকে, ভারতীয় মিশন থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১-২৩ সেপ্টেম্বর জাতিসংঘের কার্যক্রমে থাকলেও তার পক্ষে বৈঠক করার সম্ভাবনা কম, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। ফলে ড. ইউনূস ও মোদির মধ্যে এ সময়ে বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ড. ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর সকালে সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন বলে জাতিসংঘ সূত্রে নিশ্চিত করা হয়েছে। তিনি সেদিন রাতের ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

এদিকে, ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময় আওয়ামী লীগ সমর্থকরা তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ২৪ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনেও বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102