শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি দিদারুল, মহাসচিব আব্দুল গফুর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

মো. দিদারুল ইসলামকে সভাপতি ও এস এম আব্দুল গফুরকে মহাসচিব ঘোষণা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা হয়েছে। কমিটির প্রধাণ উপদেষ্টা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সামশুল আলম কমিটির ঘোষণা করেন।

এ বিষয়ে সামশুল আলম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে প্রধান উপদেষ্টা করে এগার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি দিদারুল ইসলাম, মহাসচিব এস. এম. আব্দুল গফুর ও কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। এ কমিটির সদস্য ৭১ জন।

তিনি আরো বলেন, এখনো প্রাথমিক শিক্ষকরা মানবেতর জীবনযাপন করে। এই শিক্ষকদের প্রতিদিন টিফিন ভাতা মাত্র ৬ টাকা। একজন শিক্ষককে প্রতিদিন ৬ থেকে ৭ টি ক্লাস নিতে হয়। ৬ টাকা টিফিন ভাতা হাস্যকর ও আমাদের সঙ্গে পরিহাসের শামিল। আমরা শিক্ষকদের কল্যাণে এই কমিটি ঘোষণা করেছি।

এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক বাবলু, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম মহাসচিব মো. মতাহারুল ইসলাম, বাবু মৃগেন্দ্র মোহন সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক দপ্তর সম্পাদক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102