শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পার্বত্য চট্টগ্রামের নয়, ভাইরাল সেই ভিডিওটি ভারতের সশস্ত্র দলের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

দেশের পার্বত্য চট্টগ্রামের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া বলে দাবি করেছে দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানিয়েছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ভিডিও দাবি করে প্রচার করা হলেও অনুসন্ধানে দেখা যায় যে, ভিডিওটি ভারতের আসামের।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, এদের কারণে আজ পাহাড়ে অশান্তি। ‘দেখুন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে কি পরিমাণ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং তারা নিয়মিত বাহিনীরমত সংগঠিত তারা। অথচ সুশীল এবং বুদ্ধিজীবীদের কাছে তারা অসহায়, নিরীহ, গোবেচারা।

এর আগে ভোলায় হিন্দু বাড়িতে আগুন দিয়েছে এমন একটি ভিডিও সেইভ হিন্দু ইন বাংলাদেশ (Save hindu in Bangladesh) নামে একটি গ্রুপ থেকে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি ভুয়া বলে দাবি করে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানিয়েছে, ‘ভোলায় হিন্দু বাড়িতে আগুন’ দাবিতে ভিডিওটি প্রচার করা হলেও রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ঘটনাটি মূলত ভোলার ভেদুরিয়ার ৪ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ি নামের এক মুসলিম বাড়ির। ভিডিও ধারণকারী ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে রিউমার স্ক্যানার।

এছাড়া, বৌদ্ধ মন্দিরের ভুয়া একটি ছবিও ভাইরাল হয়ে পড়েছে। বলা হচ্ছে, খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় সেখানে আগুন দেয়া হয়েছে। এতে বুদ্ধ বা ভিক্ষুর মূর্তি পুড়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য প্রতিমা পুড়ে ছাই হয়ে গেছে। বাংলাদেশে নিষিদ্ধ প্রখ্যাত মার্কিন প্রবাসী সাহিত্যিক তসলিমা নাসরিন এ নিয়ে লিখেছেন, খাগড়াছড়িতে বৌদ্ধ মন্দির পুড়িয়ে দিয়েছেন মুসলিমরা। তবে ছবিটি পুরোনো বলে দাবি করেছে রিউমার স্ক্যানার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102